
দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে মোট ২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। রোববার আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের দুজন দেশের বাইরে থেকে এসেছেন এবং অপরজন বিদেশ ফেরত একজনের থেকে সংক্রমিত হয়েছেন।
তবে আক্রান্তদের মধ্যে থেকে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সূত্র : ইউএনবি
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



