ঢাকাThursday , 22 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী মারা গেছেন। নিহতের নাম মোবারক হোসেন (৩৮)। এসময় দুই পুলিশ কনস্টেবল আহত হন। বন্ধুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২৫০ গ্রাম হিরোইন উদ্ধার করে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, ভালুকা উপজেলার নয়নপুর গ্রামের মিয়ার উদ্দিনের পুত্র মোবারক হোসেনের নিজ বাড়ীতে দলবল নিয়ে মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার দুটি টিম রাত ১টার দিকে অভিযান চালায়। এসময় অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়লে আত্নরক্ষার্থে পুলিশও গুলি বর্ষণ করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী মোবারক হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মোবারক হোসেনের বিরুদ্ধে ভালুকাসহ বিভিন্ন থানায় চুরি-ডাকাতি ও মাদকের ১০টিরও বেশি মামলা রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।