ঢাকাFriday , 20 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কোয়ারেন্টাইনে মাহাথির মোহাম্মদ

Link Copied!

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় এবার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। করোনাভাইরাস আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসার পর এ সিদ্ধান্ত নেন তিনি।

বৃহস্পতিবার মাহাথির মোহাম্মদের এক মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বর্তমানে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন। মঙ্গলবার তিনি কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করেছেন। তবে পরীক্ষার ফলাফল কি তা প্রকাশ করেননি তিনি।

মালয়েশিয়ার এমপি কেলভিন ই লি উয়েনের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে ৯৫ বছর বয়সী মাহাথিরকে। দেশটির সারওয়াক জেনারেল হাসপাতালে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ওই এমপি। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন উয়েন।

৯৫ বছর বয়সী এই নেতা করোনাভাইরাসে সংক্রামিত হলে তা বিপদ্জনক হতে পারে বলে অনেকে মনে করছেন। অবশ্য মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘আমি বাড়িতেই আছি, কারোর সঙ্গে মিশছি না। এটা আমার জন্য কঠিন কিছু না।’

উল্লেখ্য, মালয়েশিয়ায় এখন পর্যন্ত অন্তত ৯০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। সূত্র : স্ট্রেইটস টাইমস ও ব্লুমবার্গ

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।