ঢাকাSunday , 15 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট

Link Copied!

দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ওই রিটে দেশের স্থল ও নৌবন্দর বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এদিকে, করোনাভাইরাস নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি সামনে এলেও স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনই বন্ধ করে ‘আতঙ্ক বাড়াতে’ চায় না মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওপর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চাপ থাকলেও দুই মন্ত্রণালয়ই তাকিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে।

শিক্ষার দুই মন্ত্রণালয়ই বলছে, তারা এখন পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে বলবে সেভাবেই পদক্ষেপ নেয়া হবে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারা জনসমাগম এড়ানোর কথা বলছেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হবে কি না সেটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24