ঢাকাSaturday , 14 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে মাকে মারধরের ঘটনায় ছেলে-পুত্রবধূ গ্রেফতার

Link Copied!

রাজবাড়ীতে মাকে মারধরের ঘটনায় ছেলে-পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি লিখে না দেওয়ায় ৪ মার্চ আছিয়া বেড়ম (৬০) নামে এক বৃদ্ধ মাকে মারধর করে ছেলে রইচ উদ্দিন (৪০) ও তার স্ত্রী অঞ্জনা বেগমকে (৩৫)। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরদিন ছেলে ও তার স্ত্রীসহ ৫জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই বৃদ্ধ। সে অভিযোগের ভিত্তিতে পুলিশ রইচ উদ্দিন ও অঞ্জনা বেগমকে আটক করে পুলিশ। আছিয়া বেগমের দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। দুই বছর আগে তার স্বামী মারা গেছেন।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা মাকে মারধরের ঘটনায় স্বামী-স্ত্রী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24