ঢাকাFriday , 16 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিদিকে ফাঁসিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়া!

Link Copied!

কাশ্মির নিয়ে শহীদ আফ্রিদির উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম যে সংবাদ প্রকাশ করেছে, সেটি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে।
বুধবার ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানের সাবেক অধিনায়ক কাশ্মিরের স্বাধীনতা চেয়েছেন। তিনি কাশ্মিরকে পাকিস্তানের অংশ হওয়া চান না। কিন্তু গতকাল আফ্রিদি জানান, তিনি কাশ্মিরের স্বাধীনতা চান এবং তা যেন স্বাধীনতা পাকিস্তানের অংশ হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, এক ভিডিওতে আফ্রিদি বলেছেন পাকিস্তানও কাশ্মিরকে পাওয়ার যোগ্যতা রাখেন না। দুই দেশের কারো কাশ্মির পাওয়া উচিত নয়, ‘আমার মতে পাকিস্তান কাশ্মির চায় না। ভারতকেও এটি দেবেন না। কাশ্মিরকে স্বাধীন হতে দিন। অন্তত মানবতা এতে বেঁচে থাকবে। পাকিস্তান কাশ্মির চায় না। এরা তো এর চারটি প্রদেশই চালাতে পারে না। মানবতাই বড় ব্যাপার। সেখানে যারা মারা যাচ্ছে, খুবই বেদনাদায়ক। যেকোনো মৃত্যু, যেকোনো সম্প্রদায়ের হোক না কেন, এটি বেদনাদায়ক।’ হিন্দুস্তান টাইমসে এভাবেই লেখা হয়েছে আফ্রিদির উদ্ধৃতিটি। কাশ্মির বিষয়ে বরাবরই উচ্চকণ্ঠ আফ্রিদি। এর আগে ভারত অধিকৃত কাশ্মির প্রসঙ্গে জাতিসঙ্ঘের উদ্দেশ্যেও টুইট করেছিলেন আফ্রিদি।

আফ্রিদি বলেছেন, এমন কোনো দাবি তার পক্ষ থেকে করা হয়নি। তিনি জানিয়েছেন, তার কথাকে বিকৃত করেছে ভারতীয় সংবাদমাধ্যম। টুইটারে তিনি বলেছেন, ‘আমার বক্তব্য ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি আমার দেশের ব্যাপারে খুবই আবেগী এবং কাশ্মিরের এ সংগ্রামকে অনেক গুরুত্ব দিয়ে দেখি। মানবতা অবশ্যই জয়ী হবে এবং তাদের ন্যায্য অধিকার প্রাপ্য।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24