ঢাকাThursday , 12 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টি২০ সিরিজও বাংলাদেশের

Link Copied!

সফরকারী জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ জয়ের পর টি-২০ সিরিজও নিজেদের করে নিলো বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজে তিন সংস্করণেই সিরিজ জিতল বাংলাদেশ।

বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছেন টাইগাররা।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানের জয় পায় বাংলাদেশ।

আজকের ম্যাচে টসে জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৯* রান করেন ব্রেন্ডন টেইলর। ৪৮ বলে ১টি ছক্কা ও ৬টি চারে ইনিংসটি সাজান এ ওপেনার। এছাড়া ক্রেগ আরভিন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস উপহার দেন।

টাইগারদের পক্ষে মোস্তাফিজ ও আল-আমিন ২টি করে এবং মেহেদী হাসান, আফিফ হোসেন ও সাইফউদ্দিন প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।

এই ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

১২০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে মোহাম্মদ নাঈম ৩৩ রানে আউট হলেও অপরাজিত থাকেন লিটন দাস (৬০) ও সৌম্য সরকার (২০)।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।