ঢাকাWednesday , 11 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট সিরিজ খেলতে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

Link Copied!

সূচিতে বার বার পরিবর্তন আনার পর অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। চলতি বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে অজিরা। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের সূচি প্রকাশ করেছে।

১১ জুন থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। ১৯ জুন ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। মূল সিরিজ শুরুর আগে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচের ভেন্যু ও তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচিও ঘোষণা করেছে বিসিবি। চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং চারটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৪, ১৬ এবং ১৯ মে বেলফাস্টে ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২২, ২৪, ২৭ এবং ২৯ মে লন্ডন, এসেক্স, ব্রিস্টল ও বার্মিংহামে টি২০ ম্যাচ চারটি অনুষ্ঠিত হবে। সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24