ঢাকাThursday , 15 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষ নিয়ে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট : মান্না

Link Copied!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মান্না বলেন, জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের কমন প্রতীক ‘ধানের শীষ’ হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।

আসন ভাগাভাগি চূড়ান্ত নিয়ে তিনি বলেন, আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে কিন্তু সিদ্ধান্ত হয়নি।

বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24