ঢাকাMonday , 9 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে নানা বাড়িতে না নেওয়ায় শিশুর আত্মহত্যা

Link Copied!

শিশুময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মায়ের সাথে নানা বাড়ি যেতে না পারায়  ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে অমিদ হাসান (১১) নামে এক শিশু। সোমবার (৯ মার্চ) উপজেলার গাবরকালিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অমিদ হাসান ঈশ্বরগঞ্জের ব্যবসায়ী শফিকুল ইসলাম বাদল ভূইয়ার ছেলে। সে স্থানীয় প্যারাডাইস কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

জানা যায়, অমিদ হাসানের মা বিলকিস আক্তার বড় মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে দুপুরে কেন্দুয়ার মরিচপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অমিদ হাসান বায়না ধরে মায়ের সাথে নানার বাড়ি যাওয়ার কিন্তু বিকালে তার প্রাইভেট থাকায় মা তাকে নিতে অস্বীকৃতি জানায়। এতে অমিদ ক্ষুদ্ধ হয়ে পাশের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে রাখে। তার অভিমানের বিষয়টি মা আমলে না নিয়ে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন। পরে অমিদের বাবা বাড়িতে ফিরে ডাকাডাকি করলে ঘরের ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে দেখতে পান জানালার গ্রিলে ঝুলছে অমিদ।

ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই শিশুর লাশ খাটে রাখা হয়েছে। এ সময় তার গলায় লাগানো ছিল ওড়না। পরিবারের সদস্যরা শিশুর আত্মহত্যার ব্যাপারে তথ্য দিলে পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।