ঢাকাMonday , 9 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে কুয়েত

Link Copied!

কুয়েতকরোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিজ নিজ দেশে ফেরা বাংলাদেশিসহ অন্যান্য দেশের কর্মী এবং পর্যটকদের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। মানবিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আরব টাইমস বলছে, কুয়েতে কর্মরত অন্তত ১৭টি দেশের প্রবাসী শ্রমিক; যারা নিজ দেশে ফেরত গিয়ে আটকা পড়েছেন, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন উপপ্রধানমন্ত্রী আনাস খালেদ আল-সালেহ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারাফি বলেন, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেনারেল অথরিটি ফর সিভিল ইনফরমেশনের সমন্বয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রাইভেট খাতের যেসব প্রবাসী কর্মী বর্তমানে কুয়েতের বাইরে রয়েছেন; তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কোম্পানি অথবা স্পন্সরের প্রতিনিধিরা কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষের কাছে বৈধ পাসপোর্টের কপি নিয়ে আবেদন করতে পারবেন।

কুয়েতমেজর জেনারেল তালাল মারাফি বলেন, কোনও গৃহকর্মী যদি বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করেন, তাহলে আর্টিকেল ২০ অনুযায়ী তাদের রেসিডেন্সি পুনঃনবায়ন করা যেতে পারে। তবে নিয়ম এবং শর্ত অনুযায়ী, এ কাজের জন্য নাগরিকদের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আবেদন করতে হবে।

কুয়েতি এই কর্মকর্তা আরও বলেন, পারিবারিক ভিসার ক্ষেত্রে- যারা বর্তমানে কুয়েতের বাইরে আছেন, তাদেরও ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তাদের বৈধ পাসপোর্ট থাকতে হবে।

এছাড়া ভ্রমণকারীদের ভিসার মেয়াদও দুই মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তালাল মারাফি। নতুন এই সিদ্ধান্ত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, লেবানন, ফিলিপাইন, চীন, হংকং, ইরান, সিরিয়া, মিসর, ইরাক, থাইল্যান্ড, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে কুয়েতের ওই কর্মকর্তা।

এর আগে করোনার বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ অন্তত সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয় কুয়েত। সোমবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল ৭ মার্চ থেকে আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। করোনাভাইরাস শনাক্তকরণের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম না থাকায় কুয়েত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24