জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের পিয়ারপুর রুহিলী গ্রামে গরু চোরের ছুরিকাঘাতে শরাফত আলী (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন। বুধবার (৪ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে একদল চোর কৃষক শরাফত আলীর গোয়ালঘর থেকে গরু চুরি করছিল। এসময় শব্দ পেয়ে শরাফত আলীর ঘুম ভেঙে যায় এবং তিনি ঘর থেকে বেরিয়ে চোরকে ধরার চেষ্টা করেন। এক চোরের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে চোর তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শরাফত আলী।
এদিকে টের পেয়ে স্থানীয় জনতা এগিয়ে এসে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



