ঢাকাSunday , 1 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ

Link Copied!

ফাইল ছবি-মহিলার লাশময়মনসিংহের ভালুকায় জঙ্গল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাছনা হেনা (৪২)।

রবিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুমার ঘাটা জয়নাল উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে বাঁশের ঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাছনা হেনা ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ১ নম্বর নিসিন্দা গ্রামের শেখ চাঁন মন্ডলের মেয়ে। সে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের গ্রামের একই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল মতিনের প্রথম স্ত্রী। বর্তমানে মৃত ওসমান আলী ওরফে সম্বু কাল্লার ছেলে রফিকুল ইসলাম ওরফে রবির স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের কুমার ঘাটা গ্রামে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাছনা হেনা তার মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরে রাতে খাবার খেয়ে তারা দুই বেয়াইন এক সঙ্গে শুয়ে থাকেন। ভোরে হেনাকে ঘরে না পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের কুমাড়কাটা জঙ্গলে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ইনচার্জ  ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ‘উদ্ধারকৃত নারীর লাশটি গলাকাটা অবস্থায় একটি জঙ্গল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।  হত্যার রহস্য উৎঘাটনের জন্য পুলিশ ও সিআইডি তদন্ত করছেন।  তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সার্কেল আলী হায়দার চৌধুরী জানান, ঘটনাস্থল এসে পরিদর্শন করে আলামত জব্দ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24