ঢাকাSunday , 1 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় জঙ্গল থেকে হেনা আক্তার (৪১) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মেদুয়ারী গ্রামে নিহতের বড় মেয়ে মিলি আক্তারের শ্বশুরবাড়ির পাশে কুমাড়কাটা জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের রফিকুল ইসলাম রবির স্ত্রী হেনা আক্তার। তিনি শনিবার দুপুরে একই গ্রামের কুমাড়কাটা পাড়ায় মেয়ের শ্বশুরবাড়িতে যান। রাতে মেয়ের শাশুড়ি সমলা আক্তার (৬০) ও নাতি শ্রাবনীকে (৭) নিয়ে পাশের রুমে ঘুমাতে যান। রোববার ভোরে হেনা আক্তারকে ঘরে না পেয়ে পরিবার ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের জঙ্গলে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মেয়ে মিলি আক্তার জানান, তার মা শনিবার দুপুরে তার বাড়িতে বেড়াতে আসে। তিনি রাতে তার শাশুড়ি ও মেয়ের সাথে ঘুমাতে যান। রাতের কোনো একসময় তার মা দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন।

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, হেনা আক্তার আট মাস আগে স্বামী আব্দুল মতিনকে ডিভোর্স দিয়ে ননদের জামাই রফিকুল ইসলাম রবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তারা বিভিন্নস্থানে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, লাশটি গলাকাটা অবস্থায় একটি জঙ্গল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যারহস্য উৎঘাটনের জন্য পুলিশ ও সিআইডি এ ব্যাপারে তদন্ত করছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24