ঢাকাSunday , 1 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আমি মুহিউদ্দিনের বিশ্বাসঘাতকতার শিকার : মাহাথির

Link Copied!

রাজনীতির খেলায় বড় পরাজয় বিশ্বের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ ডা. মাহাথির মোহাম্মদের। নিজ দলের কাছের মানুষের কাছেই তিনি জটিল খেলায় হেরে গেলেন।

মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মদ বলেন, তিনি আজ শপথ নিতে যাওয়া অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিশ্বাসঘাতকতার শিকার।

রোববার সকালে ইয়াছান আল বুখারিতে এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, মুহিউদ্দিন দীর্ঘদিন তার এই লক্ষ্য নিয়ে কাজ করছিলেন। এখন তার সেই উদ্দেশ্য সফল হয়েছে।

আজমিন আলীর প্রতি বিরক্ত কিনা তা জানতে চাইলে মাহাথির বলেন, আজমিনের নিজস্ব এজেন্ডা ছিল। এই এজেন্ডায় তার হাত রয়েছে, আর তিনি মহিউদ্দিনের সাথে কাজ করাটা বেছে নিয়েছেন।

পাকাতান হারাপানের পরবর্তী পদক্ষে হিসেবে তিনি বলেন, দ্রুত একটি পার্লামেন্টারি মিটিংয়ের আয়োজন করা হবে। আমরা দেখতে চাই কারা আমাদের পক্ষে আছেন। পাকাতান হারাপান বর্তমানে বিরোধী জোট হিসেবে কাজ করবে।

নিজের দল প্রিবুমি বারাসাতু মালয়েশিয়া নিয়ে কি হবে জানত চাইলে মাহাথির বলেন, তাকে দলের চেয়ারম্যানের পদ থেকে বহিস্কার করা হবে কিনা তা দল ঠিক করবে। দ্য স্টার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24