ঢাকাSaturday , 29 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে গর্তের পানিতে পড়ে শিশু নিহত

Link Copied!

শিশুর মৃত্যুময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির সামনে গর্তের পানিতে পড়ে এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম কাউসার। তার আনুমানিক বয়স দেড় বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেতুলিয়া গ্রামের বসু মিয়ার বাড়ির সামনে গর্ত করে পারিবারিক কবরস্থানে মাটি ভরাট করানো হয়। পাশে ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলনকৃত বালুর পানি এসে সেই গর্তটি ভরে যায়।

শনিবার বেলা ১১টার দিকে বসু মিয়ার শিশুপুত্র কাউসার সকলের অজ্ঞাতে খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করে বাড়ির সামনে গর্তের পানিতে ভাসতে দেখে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।