ঢাকাSaturday , 29 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আবার ব্যর্থ কোহলি, বিপর্যয়ের দিকে ভারত

Link Copied!

কিউই বোলারদের ট্র্যাপে ফের পা-দিলেন ভারতের অধিকনায়ক বিরাট কোহলি৷ ফের ব্যর্থ ভারত অধিনায়ক৷ আজ শনিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর দ্বিতীয় ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ৩ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেন বিরাট কোহলি৷ টিম সাউদির শিকার হয়েছেন বিরাট৷ ৩৩ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান।

সময়টা মোটেই ভালো যাচ্ছে না কোহলির৷ হ্যাগলে ওভালেও টস ভাগ্য সঙ্গ দেয়নি ভারত অধিনায়ক৷ টস হেরে গ্রিন টপে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে৷ মেঘলা আবহাওয়া ও ঘাসের পিচে ইনিংসের শুরটা মন্দ হয়নি ভারতের৷ পৃথ্বী শ ও ময়াঙ্ক আগরওয়াল ওপেনিং জুটিতে ৩০ রান যোগ করেন৷ ময়াঙ্ক ব্যক্তিগত ৭ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরলেও পৃথ্বীর আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১২ ওভারের হাফ-সেঞ্চুরিপূর্ণ করে ভারত৷ তবে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন পৃথ্বী৷

৬৪ বলে ৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন পৃথ্বী৷ কাইল জেমিসনের অফ-স্টাম্পের বাইরের ডেলিভারি মারতে গিয়ে স্লিপে ধরা পড়েন তিনি৷ স্পট-জাম্প দিয়ে এক হাতে দুরন্ত ক্যাচ নেন টম লাথাম৷ এর পর ক্রিজে আসে ক্যাপ্টেন কোহলি৷ প্রথম বল মিড-উইকেটে ঠেলে দিয়ে তিন রান নেন বিরাট৷ ৮৫ রানে দুই উইকেট হারিয়ে লাঞ্চে যায় ভারত৷ পূজারা ১৬ ও কোহলি ৩ রানে অপরাজিত থাকেন৷

কিন্তু মধ্যাহ্নভোজ সেরে মাঠে ফিরেই সাউদির শিকার হন কোহলি৷ মিডল-স্টাাম্পের বলে সাফল করে এসে এলবিডব্লিউ হন ভারত অধিনায়ক৷ রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি৷ তৃতীয় আম্পায়ার আলিম দারও বিরাটকে আউট দেন৷ ফলে ব্যক্তিগত ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন কোহলি৷ ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টেও রান পাননি বিরাট৷ বেসিন রিজার্ভের দুই ইনিংসে তাঁর অবদান ছিল ২ ও ১৯৷

শুধু তাই নয়, নিউজিল্যান্ড সফরে একবার মাত্র হাফ-সেঞ্চুরির গণ্ডি ছুঁয়েছেন ভারত অধিনায়ক৷ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত কিউয়িদের হোয়াইটওয়াশ করলেও একবার হাফ-সেঞ্চুরির গণ্ডি ছুঁতে পারেননি কোহলি৷ হ্যামিলটনে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৫১ রান করেন বিরাট৷ এখন পর্যন্ত কিউয়ি সফরে এটাই বিরাটের সর্বোচ্চ রান৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24