ঢাকাFriday , 28 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না : ময়মনসিংহে বিক্ষোভ

Link Copied!

ইত্তেফাকুল ওলামামুসলমান নির্যাতনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয়া হবে না বলে বিক্ষোভ সমাবেশে জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নেতারা। যেকোন মূল্যে মোদিকে প্রতিহত করা হবে। ভারতে মুসলমানদের ওপর সহিংসতা, মসজিদে অগ্নিসংযোগ, মুসলমানদের বাড়ি-ঘরে হামলা ও নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

শুক্রবার বাদ জুমা ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে ময়মনসিংহের সর্বস্তরের লোকজন এতে অংশ নেয়।  বড় মসজিদ চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের স্টেশন মোড়, গাঙিনাপাড় হয়ে নতুন বাজার মোড় গিয়ে শেষ হয়।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, মুফতি আমীর ইবনে আহমদ, মুফতি জাকির হোসাইন, মাওলানা গোলাম মাওলা, মুফতি শরিফুর রহমান, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা মানাযির আহসান খান তাবশির, মাওলানা চৌধুরি নাসির আহমদ, মুফতি শরিফুল ইসলাম প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24