ঢাকাThursday , 27 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সেতু ভেঙে বালুবাহী ট্রাক নদীতে

Link Copied!

ভারুকা ট্রাকময়মনসিংহের ভালুকায় সেতু ভেঙে বালুবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। বৃহস্পতিবার সকালে ভালুকার খিরু নদীর বেইলি সেতুতে ভালুকা-মল্লিকবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এতে বড় যানবাহগুলোকে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এছাড়াও এ ঘটনায় আহত হয় এক স্কুলছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুঁকিপূর্ণ এ সেতুটিতে পাঁচ টনের বেশি মালামাল নিয়ে যান চলাচল নিষিদ্ধ থাকলেও প্রায় ৩০ টনের বেশি বালু নিয়ে একটি ড্রাম ট্রাক সেতুটিতে উঠলে তা ভেঙে নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও সহকারী দ্রুত বের হয়ে যেতে পারলেও সেতু দিয়ে হেঁটে যাওয়া শহিদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাকিল আহত হয়েছে। ট্রাকটির চালক ও সহকারী তাৎক্ষণিক পালিয়ে যায়।

তারা আরও জানান, ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে বালু বহন না করার জন্য দীর্ঘদিন ধরে নিষেধ করছিল এলাকাবাসী। কিন্তু এ নিষেধাজ্ঞা বালু ব্যবসায়ীরা অমান্য করেই চলছে।

দুর্ঘটনার পর থেকে মল্লিকবাড়ি, ডাকাতিয়া, অঙ্গারগাড়া ও সখিপুরের যানবাহনগুলো সিডস্টোর হয়ে ঘুরে এসে মল্লিকবাড়ি মোড় দিয়ে যাতায়াত করছে।

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে মিস্ত্রি পাঠিয়েছি। আশা করছি আজ কালের মধ্যেই মেরামত কাজ শুরু হবে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24