ঢাকাWednesday , 7 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

শরীয়তপুর শহরে ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাত দলের সদস্য বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের দার্সাত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাগর ওরফে আসলাম ওরফে কামাল গোসাইরহাট উপজেলার ভোগকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন।

জেলা ডিবি পুলিশের বরাত দিয়ে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দাবি করেন, মঙ্গলবার দুপুরে কার্তিকপুর বাজারে ডাকাতি মামলায় সাগরকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে শহরের দার্সাত্তা গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পালং থানা পুলিশ। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা সংঘবদ্ধ ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে সেখানে সাগরকে পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24