ঢাকাMonday , 24 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে হালকা এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

Link Copied!

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে হালকা এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে ঢাকা, রাজশাহী, খুলনা  ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামীকাল ভোরে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

ঢাকায় আজ রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৮ মিনিটে এবং সোমবার সূর্যোদয় ভোর ৬ টা ২৫ মিনিটে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24