ঢাকাSunday , 23 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বল্লমের আঘাতে বালু শ্রমিক নিহত

Link Copied!

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহে প্রতিপক্ষের বল্লমের আঘাতে বালু শ্রমিক মারা গেছেন। ঘটনাটি শনিবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া গ্রামে ঘটে। নিহত ব্যক্তির বালু শ্রমিক আজিজুল হক মুনসি (৪০)।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে বালু ভর্তি ট্রলি নিয়ে আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী তাকিবের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের হিসেবে রাত সাড়ে আটটার তাকিব ও তার লোকজন আজিজুল হক মুন্সিকে আক্রমণ করলে বল্লমের আঘাতে আজিজুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় চিকিৎসায় জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেসুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কথা কাটাকাটির জেরে আজিজুল হক নামে এক বালুশ্রমিক প্রতিবেশীর আঘাতে নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24