ঢাকাSaturday , 22 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মিছিলে পুলিশের ব্যাপক লাঠিচার্জ

Link Copied!

বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তবে পুলিশের অতর্কিত লাঠিচার্জে মিছিলের নেতৃত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট থেকে দশজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি।

আজ শনিবার সকাল ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রিজভী জানান, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিত তাদের ওপর লাঠিচার্জ করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে রিজভী নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী।

তিনি বলেন, হামলা মামলা দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। দেশের মানুষ বর্তমান অবৈধ সরকারের নিপীড়নে অতিষ্ঠ। সেদিন আর বেশি দূরে নয়। ইনশাআল্লাহ জনগণের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। আর তখন দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হবে দেশের মানুষ মুক্তি ও নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ।

লাঠিচার্জে আহত রিজভী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ডান হাতে প্রচন্ড আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

বিক্ষোভ মিছিলে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।