ঢাকাTuesday , 18 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপজয়ী রাকিবুলকে বরণ করে নিল ময়মনসিংহবাসী

Link Copied!

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব ক্রিকেট বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতি সন্তান স্পিনার রাকিবুল হাসানকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ফুলপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। ফুলপুরবাসীর উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হলেন রাকিবুল। ভক্ত, সমর্থক ও ক্রিকেটপ্রেমী মানুষ উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় বিশ্বকাপজয়ী ওই সদস্যকে। একাধিক সংবর্ধনা ঘিরে উৎসবে মেতে উঠে এলাকাবাসী। স্থানীয় প্রশাসনসহ আপামর জনগণ রাকিবুলকে সেখানে ফুল ছিটিয়ে বরণ করে নেন। সংবর্ধনায় রাকিবুল হাসান বলেন, আপনাদের দোয়া ও সমর্থনের কারণে বিশ্ব জয় করেছি। আরও সমর্থন পেলে বহুদূর এগিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পৌর মেয়র মো. আমিনুল হক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, রাকিবুল হাসানের বাবা শহিদুল ও আত্মীয়স্বজনসহ অন্যরা। সংবর্ধনা শেষে রাকিবুল হাসানকে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের উত্তর বাঁশাটি নিজ গ্রামে নেয়া হয়। নিজ গ্রামেও এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ইতিহাস গড়ে গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুব ক্রিকেট বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। সূত্র: বিডি২৪লাইভ

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24