ঢাকাSunday , 16 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গণকবরে ৬ হাজারেরও বেশি কঙ্কাল পাওয়া গেল, সাথে হাজারো গুলি

Link Copied!

ছয়টি গণকবর থেকে ৬ হাজারের অধিক কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি। দেশটির কারুসি প্রদেশে গত জানুয়ারী থেকে খনন কাজ চালিয়ে আসার পর এটিই সবচেয়ে বড় গণকবর বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি কর্মকর্তারা।

দেশটির ট্রুথ এন্ড রেকনসিলিয়েইশন কমিশনের চেয়ারম্যান পিয়ের ক্লেভার নডাইচারিয়ে গত শুক্রবার সাংবাদিকদের জানান, গণকবরটিতে ৬ হাজার ৩২ জনের কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। এছাড়া গণকবর থেকে হাজার হাজার বুলেট উদ্ধার করা হয়েছে।

বরুন্ডিতে হুতু ও তুতসি জাতির মধ্যে দীর্ঘকাল থেকে গৃহযুদ্ধ চলমান ছিল যা ২০০৫ সালে শেষ হয়। এযুদ্ধে ৩ লাখ মানুষ মারা যায়।

উপনিবেশিক শাসন ও গৃহযুদ্ধের ফলে এসব গণহত্যা সংঘটিত হয় বলে ধারণা করা হয়।

এসব হত্যার তথ্য উদঘাটনে ট্রুথ এন্ড রেকনসিলিয়েইশন কমিশন গঠন করা হয়। এই কমিশন ১৮৮৫ সালে বিদেশিদের আগমন থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সহিংসতার তদন্ত শুরু করে। এপর্যন্ত ৪ হাজার গণকবর থেকে এক লাখ ৪২ হাজার জনের লাশ পাওয়া গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24