ঢাকাSunday , 16 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, বাদ মাহমুদউল্লাহ

Link Copied!

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঘোষিত দলে সর্বশেষ পাকিস্তান সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে চারজন ক্রিকেটারকে। তাদের জায়গায় প্রথমবারের মতো স্কোয়াডে নেয়া হয়েছে দুই ক্রিকেটারকে। এছাড়া দলে ফেরানো হয়েছে আরো দুই ক্রিকেটারকে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে হার, ভারত ও পাকিস্তানের মাটিতে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও এবারও দলের অধিনায়কত্বের দায়িত্ব মুমিনুল হকের কাঁধে। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পড়েছে হাসান মাহমুদ এবং ইয়াসির হোসেন রাব্বির। এছাড়া দলে যুক্ত হয়েছেন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে না যাওয়া উইকেটকিপার বাটসম্যান মুশফিকুর রহিম।

এছাড়াও দীর্ঘদিন পর দলে ফেরা তাসকিনের সাথে আছেন পাকিস্তানে বিপক্ষে টেস্টে জায়গা না পাওয়া মোস্তাফিজও। দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। বাদ পড়াদের দলে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও আছেন শফিউল ইসলাম, সৌম্য সরকার ও রুবেল হোসেন। মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন ফর্মজনিত কারণে বাদ পড়লেও বিয়ের জন্য ছুটি নেয়ায় সৌম্য সরকার।

বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির হোসেন রাব্বি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24