ঢাকাSunday , 16 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কামাল পাশা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

Link Copied!

ঢাকার মিরপুরের মাজার রোডে দেওয়ান কামাল পাশা ওরফে দিপু (২৩) হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দণ্ডিত করেছেন আদালত।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো: মনির কামাল জনাকীর্ণ এক আদালতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মো: নাছিম, আব্দুল মালেক ওরফে কানা মালেক, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন ওরফে সেন্টু, জোহরা হক, ইয়াছিন, আবুল হাসেম, দুলাল ড্রাইভার ও মো: সেলিম।

রায় ঘোষণার সময় দণ্ডিতদের মধ্যে মো: নাছিম আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামিরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর নাছিমকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

১৯৯৬ সালের ১৩ জানুয়ারি রাতে ঢাকার মিরপুরস্থ দ্বিতীয় কলোনি মাজার রোডের মজিবর রহমানের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। দোকানের সামনে বন্ধু আলী হোসেন ও শুভর সাথে বিদেশে যাওয়ার বিষয়ে আলাপ করছিলেন দিপু। রাত সাড়ে ৮টার দিকে একটি বেবিট্যাক্সিতে তিনজন অজ্ঞাত যুবক আসে। তাদের মধ্যে একজন কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে দিপুর বুকের নিচে বাম পাশে আঘাত করে। এরপর তারা বেবিট্যাক্সিতে করে চলে যায়। দিপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24