ঢাকাSunday , 16 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ভাইস প্রিন্সিপাল ও তার স্ত্রীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

Link Copied!

বরগুনার তালতলী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আবদুর রহমান ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখম ওই দম্পতি বরিশাল শেরেবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় ভাইস প্রিন্সিপাল আবদুর রহমানের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বরগুনার তালতলী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান আবদুর রহমানের বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আবদুর রহমান ও তার স্ত্রীকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান

আবদুর রহমানের মেয়ে আছিয়া আক্তার রেশমা বলেন, গভীররাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে বাবা-মাকে কুপিয়ে জখম করে। কারা কুপিয়ে জখম করেছে তাদের পরিচয় জানা যায়নি। বাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে কি না তা বাবা সুস্থ হওয়ার পরে জানা যাবে।

এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার সকালে তালতলী সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে কলেজ চত্বরে মানববন্ধন করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24