বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য সরকার এখনও কোনো আবেদন পায়নি বলে রোববার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর গুলশানে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘আমি কোনো আবেদন পাইনি। তাছাড়া, এটি আদালতের বিষয়।’
এদিকে, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ইউএনবিকে জানিয়েছেন যে তারা বিএনপি প্রধানের মুক্তি চেয়ে এ সপ্তাহে আবারও জামিন আবেদন করবেন।
ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকার বিশেষ বিবেচনায় এমন আসামির কারাদণ্ড স্থগিত করতে পারে।
বিএনপির নেতা-কর্মীরা তাদের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে শনিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



