ঢাকাSunday , 16 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চীনে করোনাভাইরাসের ভয়ে পোষা প্রাণীদের মুখেও মাস্ক

Link Copied!

করোনাভাইরাসের কবলে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় দেড় হাজারের অধিক মানুষ। আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৫০ হাজারের গণ্ডি। করোনা আতঙ্কে কাঁপছে গোটা চীন।

ভাইরাস সংক্রমণের আতঙ্কে সেখানকার বাসিন্দারা নিজেরা মাস্ক পরার পাশাপাশি বাড়ির পোষাপ্রাণীদেরও পরাচ্ছেন মাস্ক। উদ্দেশ্য একটাই, করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া।

এক ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতোমধ্যেই জানানো হয়েছে পোষাপ্রাণীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। যদিও চীনের ন্যাশনাল হেলথ কমিশন সংক্রমণের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একমত নয়।

তাদের বক্তব্য, পোষাপ্রাণীরা যদি করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসে, তা হলে তাদের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। তাই এসব প্রাণীদেরও সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

সত্যিটা যা-ই হোক, চীনের বাসিন্দারা এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে রাজি নন। আদরের পোষাপ্রাণীদের সুরক্ষিত রাখতে তারা পোষাপ্রাণীকেও পরাচ্ছেন মাস্ক।

মাস্ক পরে পোষাপ্রাণীদের ঘুরে বেড়ানোর ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। বাড়ির বিড়াল কুকুরকে মাস্ক পরা অবস্থায় দেখে বিভিন্ন মন্তব্য করছেন নেটা। আনন্দবাজার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24