ঢাকাSaturday , 15 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

তাপসের আসনে এমপি হতে চান সাঈদ খোকন

Link Copied!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করার জন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ছেড়ে দেয়া ঢাকা-১০ আসনে প্রার্থী হতে চান এ সিটির বিদায়ী মেয়র সাঈদ খোকন।

এ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন তিনি। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

ঢাকা-১০ আসনে এ পর্যন্ত সব মিলিয়ে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খোকন বাদে অন্যরা হলেন- মেজর ইয়াদ আলী ফকির, মো: শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো: কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত ২৯ ডিসেম্বর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।