আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃহস্পতিবার রাতের সংলাপে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। চাইলে ছোট পরিসরে আবারও সংলাপ হতে পারে।
আজ শুক্রবার (২ নভেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর ভিজিটর সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আলেচনার জন্য প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা রয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



