ঢাকাThursday , 13 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অশুভ শক্তিকে পরাজিত করুন : প্রধানমন্ত্রী

Link Copied!

জননিরাপত্তা নিশ্চিতের জন্য অশুভ শক্তিকে পরাজিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সততা, সাহস ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আপনারা অশুভ শক্তিকে পরাজিত করতে সততা, সাহস ও আন্তরিকতার সাথে কাজ করবেন এটাই আমাদের আশা।’

গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার ও ভিডিপি’র ৪০তম জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

‘বাংলাদেশ এখন বিশ্বের সাথে শান্তি বজায় রাখতে সক্ষমতা অর্জন করেছে’ উল্লেখ করে শেখ হাসিনা আনসার ও ভিডিপি সদস্যদের দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ‘আমরা সবাইকে নিয়ে (দেশের উন্নয়ন) কাজ করার সুযোগ তৈরি করেছি। আপনাদেরও এখানে অনেক দায়িত্ব রয়েছে। আপনারাও দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারেন।’

এসময় দেশের বৃহত্তম বাহিনী আনসার ও ভিডিপিকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করলে আমার মনে হয় সেই দিন খুব বেশি দূরে নয়, যখন বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এর আগে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ আনসার ও ভিডিডি একাডেমির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ। পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সাহসিকতা ও কল্যাণমুলক কাজের স্বীকৃতি হিসেবে ১৪৩ জন আনসার ও ভিডিপি সদস্যকে আট ধরনের পদক তুলে দেন শেখ হাসিনা। পদকগুলোর মধ্য রয়েছে বাংলাদেশ আনসার পদক, রাষ্ট্রপতি’র আনসার পদক, বাংলাদেশ ভিডিপি পদক, বাংলাদেশ আনসার সেবা পদক, রাষ্ট্রপতি’র আনসার সেবা পদক, বাংলাদেশ ভিডিপি সেবা পদক এবং রাষ্ট্রপতি’র ভিডিপি সেবা পদক। সূত্র : ইউএনবি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24