ঢাকাThursday , 13 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নতুন এমপিওভুক্ত হচ্ছে ময়মনসিংহের এক প্রতিষ্ঠান

Link Copied!

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ সদরের ডি কে জি এস ইউনাইটেড কলেজকে এমপিওভুক্ত করা হচ্ছে নতুন করে। এবিষয়ে সুস্পষ্ট মতামত প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও এমপিওভুক্ত হতে পারে সারাদেশের আরও ২৩টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট মতামত প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ব্যানবেইসের কাছে এসব প্রতিবেদন চাওয়া হয়। এ নিয়ে মোট ২৬টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন বিবেচনা করে ব্যানবেইসের কাছে প্রতিবেদন চাওয়া হল। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র দৈনিকশিক্ষা ডটকম তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হল, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলদিয়াড় মডেল মাধ্যমিক বিদ্যালয়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ডিক্রি দোরতা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর উপজেলা সৈয়দপুর উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের কুলাউরা উপজেলার পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বেগম সামসুদ্দিন তালুকদার ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাদী বালিকা উচ্চ বিদ্যালয়, নাটোরের বাগতিপাড়ার চক গোয়াশ বেগুনীয়া উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সদর উপজেলার সাইদুল হক উচ্চ বিদ্যালয়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজ ও বগুড়া সোনাতলা উপজেলার আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এ তালিকায় আরও আছে, চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ সদর উপজেলার ডি কে জি এস ইউনাইটেড কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়, একই উপজেলার শশীদল গার্লস স্কুল, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, মাগুরা সদর উপজেলার বেঙ্গা বেরইল নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাজবাড়ীর পাংশার আইডিয়াল গার্লস কলেজ, একই উপজেলার জহরুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দ উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর কৈজুরী মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া সদর উপজেলার বাড়দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কুমিল্লার আদর্শনগর উপজেলার বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়।

সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত বিষয়ে আবেদন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে জমা হয়েছে। এতে, নীতিমালা শর্ত পূরণ করা ও কাগজপত্র বিবেচনায় এ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার আবেদন জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।

সূত্র আরও জানায়, আবেদনগুলো আমলে নিয়ে প্রতিষ্ঠান গুলোর সম্পর্কে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন চাওয়া হয়েছে ব্যানবেইসের কাছে। গত ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানগুলোর আবেদনের বিষয়ে যাচাই করে সুস্পষ্ট প্রতিবেদন চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

একই সাথে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং যশোরের চৌগাছা উপজেলার বাড়ীয়ালী হাউলি মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তির জন্য প্রতিবেদন চাওয়া হয়েছিল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24