ঢাকাThursday , 13 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ‘দেশ রক্ষা অভিযাত্রা’ করবে সিপিবি

Link Copied!

২২ ফেব্রুয়ারী ময়মনসিংহে ‘দেশ রক্ষা অভিযাত্রা’ নামে কর্মসূচী শুরু করতে যাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সেইসাথে ময়মনসিংহসহ দেশের আটটি বিভাগীয় শহরেও ‘দেশ রক্ষা অভিযাত্রা’ নামে কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘চট্টগ্রাম বিভাগের সাতটি জেলা থেকে নেতাকর্মী-সমর্থকরা এ জনসভায় যোগ দেবেন। সংগঠিতভাবে চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী জমায়েতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরী এবং আশপাশের উপজেলা থেকে আরও কয়েক হাজার সমর্থক-সাধারণ মানুষ সভায় যোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘জনসভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী ও আবদুল্লাহ আল কাফি রতন বক্তব্য রাখবেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সারাদেশে সিপিবি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রায় এক হাজার ৭০০ পথসভা করেছে। এর ধারাবাহিকতায় এবার দেশরক্ষা অভিযাত্রা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আটটি বিভাগীয় শহরে জনসভার মাধ্যমে। ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে জনসভার পর ১৯ ফেব্রুয়ারি রাজশাহী, ২২ ফেব্রুয়ারি ময়মনসিংহ, ২৩ ফেব্রুয়ারি সিলেটে, ২৯ ফেব্রুয়ারি রংপুর, ১০ মার্চ বরিশাল, ২০ মার্চ ঢাকায় এবং ২৮ মার্চ যশোরে জনসভা হবে।

সংবাদ সম্মেলনে সিপিবির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরী, সিপিবির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া ও ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24