ঢাকাTuesday , 11 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর ফাঁস দিয়ে আত্মহত্যা

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গফরগাঁওয়ে শাহনাজ আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাগলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার উপজেলার বিরই টানপাড়া গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শাহনাজ আক্তার রাতে সবার অগোচরে বসত ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপমৃত্যুর একটি মামলা করা হয়ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।