ঢাকাMonday , 10 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বন্ধুর মার লাশ দেখতে গিয়ে নিজেই হলেন লাশ

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বন্ধুর মায়ের মৃত্যুর খবরে মরদেহ দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় ট্রাকচাপায় এক যুবক মারা গেছে। যুবকের নাম হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ (১৭)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে নান্দাইল উপজেলার ঝালুয়া বাজার সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ উপজেলার শেরপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. শামছুল হক ফকিরের ছেলে ও নান্দাইল ইউনিয়নের পাঁচানী গ্রামের বাসিন্দা।

শেরপুর ফাজিল মাদরাসার লাইব্রেরিয়ান মোজাম্মেল হোসেন ওরফে আহাম্মেদ কাজল জানান, মাসুম বিল্লাহ সোমবার ভোরে তার বন্ধুর মায়ের মৃত্যুর খবর পায়। পরে মরদেহ দেখে মোটরসাইকেল চালিয়ে পাঁচানী গ্রামের নিজ বাড়িতে ফিরছিল সে। পথিমধ্যে ঝালুয়া বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়লে ওই ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীকালে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। ওই সময় দ্রুত তাকে মমেক হাসপাতালে নেওয়ার পথে ঈশ্বরগঞ্জ এলাকায় মাসুম বিল্লাহর মৃত্যু হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24