আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুব টাইগাররা।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সব খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের খেলাধুলায় যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফলে এ সাফল্য এসেছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



