ঢাকাSunday , 9 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে শরিয়ত বয়াতির জামিন আবেদন খারিজ

Link Copied!

স্টাফ রিপোর্টার : ইসলামবিরোধী বক্তব্য দেয়া টাঙ্গাইলের মির্জাপুরের শরিয়ত বয়াতির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, আসামি শরিয়ত সরকারের পক্ষে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আনিছুর রহমান হুমায়ুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এস আকবর খান জামিনের বিরোধিতা করেন। এসময় বাদীপক্ষের অন্তত অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ২৪ ডিসেম্বর ধামরাই থানার রৌহাট্রেক এলাকায় এক অনুষ্ঠানে শরিয়ত সরকার ইসলামবিরোধী বক্তব্য দেন। পুলিশ তাকে ১১ জানুয়ারি ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করে। তারপর থেকে শরিয়ত বয়াতি টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।