ঢাকাSunday , 9 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আম গাছে ফুটছে মুকুল, ভালো ফলনের সম্ভাবনা

Link Copied!

আমের রাজধানীখ্যাত নওগাঁর সাপাহারে আমের গাছগুলোতে ফুটতে শুরু করেছে মুকুল। অনুকূল আবহাওয়া থাকলে এবারেও আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৬ হাজার ১’শ হেক্টর জমিতে আম বাগান ছিল। প্রতি হেক্টর জমিতে আমের ফলন হয়েছিল ১৫ টন। যার ফলে লাভবান হয়েছিলেন এলাকার আমচাষিরা। এ বছর নতুন করে আম বাগান করা হয়েছে ২ হাজার ১’শ ৫০ হেক্টর জমিতে। বর্তমানে বিভিন্ন বাগানের আমগাছগুলোতে উঁকি দিচ্ছে মুকুল।

বর্তমানে আমের মুকুল রক্ষায় এবং অধিক ফলনের লক্ষ্যে বাগানের গাছগুলোতে বালাইনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান নওগাঁর সাপাহার উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম।

গত বছরের মত চলতি বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আমের ফলন প্রতি হেক্টরে আবারো ১৫ টন ছাড়িয়ে যেতে পারে। এ বছর আম বাগান বৃদ্ধি হলেও গাছগুলো নতুন হওয়ায় সেগুলো থেকে ফল আশা করছেন না এলাকার আমচাষিরা। যার ফলে গড় উৎপাদন গত বছরের সাথে তুলনা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলার একাধিক আমচাষিরা জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে আমের মুকুলে গুটি দেখা যাবে। মুকুল যেন ঝরে না যায় সেজন্য পূর্ব অভিজ্ঞতা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী বালাইনাশক ব্যবহার করছেন চাষীরা। সম্ভাবনাময় স্বপ্ন নিয়ে বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন আমচাষিরা। সবমিলিয়ে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছরেও আমের বাম্পার ফলনের আশা করছেন এলাকার আমচাষিরা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24