ঢাকাSunday , 9 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে শিক্ষার্থীদের চুল কেটে অবরুদ্ধ প্রধান শিক্ষক

Link Copied!

বড়াইগ্রামে শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার অভিযোগে সেকেন্দার আলী নামে এক প্রধান শিক্ষককে ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থী-অভিভাবক ও সাধারণ মানুষ। রোববার উপজেলার জোয়াড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ, শিক্ষার্থী-অভিভাকরা জানান, ওই দিন জোয়াড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন শ্রেণির প্রায় ৫০ জন ছাত্রের মাথার চুল এলোমেলোভাবে কেটে দেন। এরপর বিদ্যালয় থেকে তাদের বের করে দেন এতে শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। তাতেও সমস্যার সমাধান না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বিদ্যালয়ে গিয়ে তদন্ত কমিটি গঠন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এ সময় প্রধান শিক্ষক পুলিশী পাহারায় বিদ্যালয় ত্যাগ করেন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24