ঢাকাSunday , 9 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

২৭ জনের হত্যা নজীরবিহীন ঘটনা : থাই প্রধানমন্ত্রী

Link Copied!

থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলে ‘ব্যক্তিগত সমস্যার’ বশবর্তী হয়ে এক সেনার গুলিতে ২৭ জনকে হত্যার ঘটনা জাতিকে হতবাক করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুট চান-ও-চা। খবর এএফপি’র।

তিনি বলেন ‘থাইল্যান্ডে এটি একটি নজীরবিহীন ঘটনা, এবং আমি চাই এ ধরনের সংকটজনক ঘটনা যেন আর না ঘটে।’ তিনি এ সময় এক হাসপাতালের বাইরে অবস্থান করছিলেন। শপিং মলে প্রায় ১৭ ঘন্টার এ মর্মান্তিক ঘটনার পর সেখান থেকে মৃতদেহগুলো ওই হাসপাতালে উদ্ধার করে আনা হয়।

এদিকে দেশটির অপরাধ দমন বিভাগের প্রধান জিরাভব ভুরিদেজ এএফপি’কে জানান, হত্যাকারি ওই সেনা রোববার সকালে গুলিতে নিহত হয়েছে।

তিনি বলেন, ‘৩০ মিনিট আগে’ (গ্রিনিচমান সময়০২০০টায়) সে নিহত হয়েছে। সূত্র : বাসস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24