ঢাকাSunday , 9 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টাকার হিসাব মেলানোর সময় আ’লীগ নেতাকে গলাকেটে হত্যা

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শনিবার রাতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আওয়ামী লীগ নেতার নাম সোহরাব হোসেন (৪০)। তিনি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন। শনিবার রাত ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদে এ ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন উপজেলার চর আমজাদ গ্রামের আবু তাহেরের ছেলে। একই ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, নিহত সোহরাব ৬নং ওয়ার্ডের সদ্য সাবেক কমিটির সভাপতি ছিলেন।

এ বিষয়ে উপজেলার চর বালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন রোববার সকালে জানান, শনিবার রাত ১২টার দিকে সোহরাব হোসেন তার বগা মেশিনের (মাটি কাটার যন্ত্র) টাকার হিসাব নিতে বাড়ি থেকে চর আমজাদের বাহারের বাড়িতে যান। সেখানে সোহরাব ঘরে বসে বাহারের সঙ্গে টাকার হিসাব-নিকাশ করার সময় ১০ থেকে ১৫ জনের মুখোশধারী দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়।

এসআই জাকির হোসেন আরো জানান, দুর্বৃত্তরা সোহরাবকে গলাকেটে হত্যা করে। সাথে থাকা বাহার, হোসেনসহ তিনজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি মো: আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সোহরাব হোসেনের গলাকাটা লাশ রাতেই উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24