ঢাকাSaturday , 8 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ হিল কাফি নামের এই যুবক মোটর সাইকেল ড্রাইভ করায় তার পেছনে থাকা আবু বক্কর সিদ্দিক নামের আরও একজন গুরুতর আহত হন। আবু বক্কর সিদ্দিককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি শনিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঁঠালী এলাকায় ঘটেছে। নিহত আব্দুল্লাহ হিল কাফি সদর উপজেলার শাজাহান মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ হিল কাফি ও আবু বক্কর সিদ্দিক সকালে ময়মনসিংহ থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাচ্ছিলেন। ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কাফি ও সিদ্দিক মোটরসাইকেল নিয়ে মহাসড়কের আইল্যান্ডে পড়ে গুরুতর আহত হন।

পরে পুলিশ ও এলাকাবাসী তাদের আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাফিকে মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24