ঢাকাSaturday , 8 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাবুল চিশতির ফাঁসির দাবিতে উত্তাল জামালপুর

Link Copied!

স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধী মামলার আসামি ও দুর্নীতির দায়ে আটক বাবুল চিশতির দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছে বকশিগঞ্জের স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে বাবুল চিশতির ফাঁসির দাবিতে বকশীগঞ্জের সর্বস্তরের জনগণ ও উপজেলা ছাত্রলীগ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মিছিলগুলো বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ থেকে শুরু হয়ে বকশীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, কলেজ শাখার সভাপতি ফরহাদ রেজা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম প্রমুখ। সমাবেশে চিশতির দ্রুত বিচার করে ফাঁসি দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, ফার্মাস ব্যাংক কেলেঙ্কারি ও দুর্নীতি মামলায় বাবুল চিশতি ও তার ছেলে রাশেদ চিশতি এবং বাবুল চিশতির শ্যালক কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল এখনও  জেলহাজতে রয়েছে। এ পর্যন্ত বাবুল চিশতি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24