ঢাকাSaturday , 8 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে পিঠিয়ে হত্যা করলো ছেলে

Link Copied!

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের কৃষ্ণনগরে ছেলের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে পিতার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর ঢালী পাড়ায়। নিহতের নাম সামছুর রহমান ঢালি (৫০)। তিনি শাহপুর গ্রামের মৃত বদর উদ্দিন ঢালির ছেলে। নিহতের এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

ঘটনার পর পালিয়ে গেছে ঘাতক ছেলে মিয়ারাজ হোসেন (২৫)।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে পিতা ও ছেলের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে মারামারির সূত্রপাত হয়। এসময় মিয়ারাজ হোসেন লাঠি দিয়ে পিতা সামছুর রহমানের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24