ঢাকাWednesday , 5 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে পুলিশি বাধায় ছাত্রদলের সমাবেশ পণ্ড

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশি বাধায় মতবিনিময় ও কর্মীসভা করতে পারেনি উপজেলা ছাত্রদল। বুধবার উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৌর সদরের হাসপাতাল এলাকায় ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বুধবার দুপুরে মতবিনিময় ও কর্মীসভার আয়োজন করে উপজেলা ছাত্রদল। সকাল থেকেই সমাবশস্থলে দলে দলে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও সমাবেশস্থলে এসে পৌঁছান। এসময় ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমাবেশ বন্ধ করে দেয়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন ফরিদ বলেন, আমরা ডিএসবি থেকে লিখিত অনুমতি এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে জানিয়ে সভার আয়োজন করলেও সভা শুরু হওয়ার আগ মুহূর্তে ঈশ্বরগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমাবেশ বন্ধ করে দেয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, উপজেলা ছাত্রদল সমাবেশের কোনোপ্রকার অনুমতি ছাড়াই লোক জড়ো করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমরা তা বন্ধ করে দেই।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24