ঢাকাTuesday , 4 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পর্দা কেলেঙ্কারি মামলায় দুজন কারাগারে

Link Copied!

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বহুল আলোচিত ‘পর্দা কেলেঙ্কারি’ সংক্রান্ত দুদকের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে এ মামলা হয়।

হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরের ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সেলিম মিয়ার আদালতে হাজির হলে আসামিদের জামিন না মঞ্জুর করা হয়।

জামিন না পাওয়া দুজন হলেন- অনিক ট্রেডার্সের আব্দুল্লাহ আল মামুন ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী বলেন, বিধি অনুযায়ী আমরা আদালতের কাছে জামিন চেয়েছিলাম, কিন্তু হয়নি। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে গিয়ে জামিন প্রার্থনা করব।

গত ২৭ নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ‘পরস্পর যোগসাজশে অপ্রয়োজনীয় ও অবৈধভাবে প্রাক্কলন ছাড়া বেশি দামে হাসপাতালের যন্ত্রপাতি কেনার মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা করা হয়’। সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24