ঢাকাSaturday , 1 February 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত থেকে পাঁচজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Link Copied!

ময়মনসিংহ লাইভ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিকেলে উপজেলার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনকে নির্যাতন করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

যাদের ধরে নিয়ে গেছে তারা হলেন- পবা উপজেলার গহমাবোনা গ্রামের সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুলের ছেলে সোহেল রানা দোয়েল (২৭), মৃত কালুর ছেলে কাবিল (২৫), মৃত রফিকুলের ছেলে শাহীন (৩৫) এবং আল্লামের ছেলে শফিকুল (৩০)।

ধরে নিয়ে যাওয়াদের পরিচয় নিশ্চিত করে পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, চরে গরু চরাতে গিয়েছিলেন কয়েকজন। এদের মধ্যে পাঁচজন সীমান্তের শূন্য রেখায় চলে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24