ঢাকাFriday , 31 January 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় তিন বরযাত্রী নিহত

Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক্টর চাপায় বরযাত্রী তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাটিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মান্দারতলা গ্রামের আব্দুর রবের ছেলে রনি মিয়ার বিবাহ উপলক্ষে নাটিমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে মোটর সাইকেলযোগে ৩ বরযাত্রী যাওয়ার সময় জাগুসা-নাটিমা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বর রনি মিয়ার ভগ্নিপতি নেহালপুর গ্রামের নজু (৫০), মান্দারতলা গ্রামের জয়নালের ছেলে ছাব্বির (২৫) ও চাকলা গ্রামের রফিক (৩০) ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানা পুলিশের ওসি মোর্শেদ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24